শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পাখির সংসার ভেঙ্গে যাচ্ছে!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

সংসার ভাঙছে কলকাতার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’তে পাখি চরিত্রে অভিনয় করে পরিচিত পাওয়া অভিনেত্রী মধূমিতার। ভালোবাসে সিরিয়ালের আরেক অভিনেতা শিল্পী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের চার বছর চলছে তাদের।

বিয়ের চার বছরের মাথায় পশ্চিবাংলার গণমাধ্যম সংবাদ প্রতিদিন প্রকাশ করেছে এই খবর।

একে অপরকে ভালোবেসে অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এক সুতোয় আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু এক ছাদের নীচে তাদের আর থাকা হচ্ছেনা। ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন উভয়ই। তবে কেনো ডিভোর্স হচ্ছে তাদের এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি কিছুই।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৮ বছর আগে যেভাবে শুরু করেছিলেন, বর্তমানে সেই ভালোবাসার টানটা অনেকটাই কমে গিয়েছে। তবে স্ট্রাগলের দিনগুলোতে মধুমিতা পাশে থাকায় তাকে ধন্যবাদও জানাতে ভোলেননি সৌরভ। মাস ছ’য়েক আগে সৌরভ বাবাকে হারিয়েছেন।

সৌরভ এবং মধুমিতা দু’জনেই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার। মধুমিতার কথায়, তারা ভালো বন্ধু থাকার পর বিয়ে করেছিলেন। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা তাদের রসায়ন আর আগের মতো কাজ না করলে, একসঙ্গে থেকে শুধু মানুষকে দেখানোর জন্য আর ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভালো কিছু হলে আমার যেমন ভালো লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’

‘সবিনয়ে নিবেদন’ মেগা ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেটাও ২০১১ সালে প্রথম কাজের পর থেকেই দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর বছর চারেক সেই বন্ধুত্বের পর তারা আবদ্ধ হন বিবাহবন্ধনে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765