বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




পাকস্থলীর আলসার প্রতিরোধে যা করণীয়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

পেটের ভেতরের ক্ষত থেকেই আলসারের সৃষ্টি হয়। দীর্ঘদিনের অনিয়ম, কখনও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আলসার হতে পারে। চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি আয়ুর্বেদ উপায়েও পাকস্থলীর আলসার প্রতিরোধ করা যায়। এ পদ্ধতিতে আলসার কমানোর বিভিন্ন উপায় রয়েছে। তবে রোগের পর্যায় অনুযায়ী এর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। আলসার প্রতিরোধে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. অনেকসময় কাঁচা শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ থেকে কখনও পাকস্থলীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এ কারণে নিয়মিত খাবার সিদ্ধ বা রান্না করে খাওয়া উচিত।

২. পাকস্থলীর আলসার সারানোর ক্ষেত্রে ঠাণ্ডা দুধ বেশ উপকারী।

৩. যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের অতিরিক্ত অ্যাসিডিটিযুক্ত খাবার যেমন- সাইট্রাস ফল, টমেটো, আনারস , রেড ওয়াইন, সোডা,কফি পরিহার করা উচিত।

৪. মানসিক চাপ থাকলে আলসারের সমস্যা বাড়ে। এ কারণে মানসিক চাপ কমাতে নিয়মিত ব্যায়াম, মেডিটেশন করতে হবে।

৫. পেটের সমস্যা থাকলে অতিরিক্ত মসলাযুক্ত খাবার পরিহার করুন।

৬. আলসারের সমস্যা কমাতে এন্টাসিড বৈশিষ্ট্যযুক্ত খাবার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। এসব খাবারের মধ্যে কলা, আপেল, বাঁধা কপি উল্লেখযোগ্য।

৭. আলসারের সমস্যা কমাতে নিয়মিত ভেষজ চা পান করতে পারেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765