বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়াইলে ২০ কলেজ শিক্ষকের কাছে জনযুদ্ধ পরিচয়ে চাঁদা দাবী

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কমপক্ষে ২০জন শিক্ষকের কাছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ পরিচয়ে শিক্ষক প্রতি ২লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল থেকে বিভিন্ন সময়ে ০১৯৪৭-৯০৮৯৯৮ মোবাইল ফোনের নম্বর থেকে জনযুদ্ধ সংগঠনের আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়। বিকাশ নম্বরের মাধ্যমে টাকা পরিষদ করা না হলে তাদের পরিবারকে হত্যা করা হবে বলে সন্ত্রসীরা হুমকী প্রদান করে।

এ ঘটনায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শিক্ষকওদর মধ্যে আতংক বিরাজ করছে। তবে এ বিষয়টি এখনও পুলিশ জানে না বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদ নেতা ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আব্দুর রহিম,দর্শন বিভাগের শিক্ষক আবুল হাসনাত খান, অর্থনীতি বিভাগের এহসানুল হক,রাষ্ট বিজ্ঞানের শিক্ষক তরফদার সাজ্জাদ হোসেন টিপু, একই বিভাগের প্রসেনজিৎ দাস, উদ্ভিদ বিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত, রসায়ন বিভাগের হাসানুজ্জামানসহ কলেজের প্রায় ২০জন শিক্ষককে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয় এবং বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য বলা হয়। দাবিকৃত টাকা না দিলে এ সকল শিক্ষকদের পরিবারকে হত্যা করা হবে বলেও ভুক্তভোগীরা জানান।

রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক সাজ্জাদ হোসেন টিপু জানান, আমি সকাল ১১টার দিক কলেজে অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে জনযুদ্ধ সংগঠনের পরিচয়ে এক ব্যক্তি ০১৯৪৭-৯০৮৯৯৮ নম্বর দিয়ে আমাকে ফোন করেন এবং আমার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি আরো বলেন,কয়েকজন শিক্ষক টাকা দিতে পারবে না বলে জানালে সন্ত্রাসীরা অকথ্যভাষায় তাদেরকে গালিগালাজ করে।
নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, আমরা এখনও কোন অভিযোগ কারোর কাছ থেকে পাইনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765