শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়াইলে ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উদযাপন উপলক্ষে ‌গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ বাস্তবায়ন এবং ‌ক্লিন নড়াইল গ্রিন নড়াইল’ কর্মসুচি জোরদার করণে নড়াইল জেলায় ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্ধোধন করেন। এর আগে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধন শেষে বিভিন্ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মচারি,এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। একই সাথে জেলার তিনটি উপজেলার বিভিন্ন সরকারি -বে-সরকারি প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765