শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নড়াইলে সাংবাদিকদের সাথে মাশরাফি বিন মর্তুজা এমপি’র মতবিনিময়

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

নড়াইলে ইকোনোমিক জোন, প্রধানমন্ত্রীর বিশেষ হাসপাতাল নির্মান,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ার জন্য যে,জমি প্রয়োজন তা পাওয়া নিয়ে সব চেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার জন্য নড়াইলের উন্নয়ন অনেকটা বাধাগ্রস্থ হচ্ছে বলে দাবি করলেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি রবিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সমস্যা কথা তুলে ধরেন। মাশরাফি বিন মর্তুজাসংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম নড়াইলে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করলেন।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে শুরুতে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা ফুল দিয়ে বরণ করে নেন নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকরা । পরে নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ককে ক্রেস্ট প্রদান করে প্রেসক্লাবের পক্ষ থেকে । এ সময় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম,সাংবাদিক আলমঙ্গীর সিদ্দির্কী, কার্তিক দাস,মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় ১২টি বিশেষ হাসপাতাল নির্মানের পরিকল্পনা করেছেন। এ ১২টি হাসপাতালের মধ্যে নড়াইল জেলায় একটি নির্মান হবে। এ হাসপাতালগুলিতে রোগীরা সকল প্রকার চিকিৎসা বিনা টাকায় পাবেন। নড়াইলের নদী ভাঙ্গন রোধ প্রকল্প, জেলার প্রতিটি গ্রামে শতভাত বিদ্যুৎ নিশ্চিত করা,গ্রামে প্রতিটি রাস্তা সরকারী নিয়মের আওতায় এনে পাঁকা করণ করা , পাশাপাশি চিত্রা নদী দখল ও দুষন মুক্ত করে চিত্রাকে তার পুর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ চিত্রা নদীর ২০ কিলোমিটার এলাকা ডেজিং করা হবে। এ ছাড়া নড়াইলকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে মাস্টার প্লান করা হয়েছে। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানের জন্য আমাদের জমির প্রয়োজন যা পাওয়া যাচ্ছে না। নড়াইলের উন্নয়ন একার পক্ষে করা সম্ভব নয়। সকলের সহযোগিতার মধ্যদিয়ে নড়াইলকে সুন্দর বাসযোগ্য করে তোলা সম্ভব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765