শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নড়াইলে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য ও এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াগাতি থানা সড়কে । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ রানা, লস্কর ফিরোজ আহম্মেদ, শাহীন চৌধুরী ও মোশারফ হোসেন।

বক্তারা বলেন, চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী পরিষদে সভা না করে নিজের ইচ্ছানুযায়ী সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিধবা ভাতা, দুস্থভাতাসহ ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ অর্থবছরে এলজিএসপির আটটি প্রকল্পের কাজ না করে ৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাত করেছেন। তার দুর্নীতি ও অনিয়মরোধে ইতোমধ্যে (১৫ সেপ্টেম্বর) অনাস্থা জ্ঞাপন করে জেলা প্রশাসক ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা আবেদন করেছি। আমরা তার অপসারণ দাবি করছি।
এ বিষয়ে চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী বলেন, সদস্যদের নামে বরাদ্দকৃত প্রকল্পের কাজ তদারকি করায় তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে অনাস্থা দিয়েছেন।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, জয়নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের নয়টি ওয়ার্ডের সদস্যদের অনাস্থা জ্ঞাপনের আবেদনপত্র পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765