শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নিষিদ্ধপল্লীতে প্রভা-মৌটুসী

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

দেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়াতে শেষ হয়েছে একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্রের শুটিং। তাসমিয়াহ আফরিন মৌয়ের পরিচালনায় স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটির নাম ‘পারফর্মার’। তার সঙ্গে ক্যামেরায় ছিলেন নিয়াজ মাহবুব। শুটিংয়ের জন্য ঢাকা থেকে এই যৌনপল্লীতে বেশ কয়েকদিন ধরেই ছিলেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ও প্রভা। তাদের সঙ্গে ছিলেন আরেকজন অভিনেতা শাহাদাৎ হোসেন।

গল্পটির বিশাল অংশজুড়ে ছিল এই নিষিদ্ধপল্লীর পটভূমি। তাই এই নিষিদ্ধপাড়ার দৃশ্যায়নের সঙ্গে আরও দেখা যাবে সেখানকার একঝাঁক বাস্তব যৌনকর্মীকেও। গল্পটি একজন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে। সে অভিনয়জীবনে বিভিন্ন সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করেছে। চরিত্রের বৈচিত্র্যের জন্য সে সব সময় ডুবে থাকে অভিনয়ে। তাই তার হাজবেন্ড তাকে সেভাবে কাছে পায় না। একবার এক পরিচালকের অফার পেয়ে নিষিদ্ধপল্লীতে আসে অভিনয় করতে। সেখানে পরিচয় হয় মঞ্জুরীর (মৌটুসী বিশ্বাস) সঙ্গে। মঞ্জুরী সেই অভিনেত্রীকে (প্রভা) চ্যালেঞ্জ দেয় যে, সে বাস্তবে এই চরিত্রটি করতে পারবে না। সেই অভিনেত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে।

এরপর ঘটতে থাকে নানা ঘটনা। জানা গেছে, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাইরের ফেস্টিভ্যালের জন্য নির্মিত হচ্ছে। এরপর একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765