শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নিলামে ম্যারাডোনার গাড়ি

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। বেঁচে থাকাকালীন খেলোয়াড়ি জীবন ও তার বাইরে সৃষ্টি করেছেন নানান রকম ঘটনা। মারা যাওয়ার পরও থেমে নেই তা। এবার তার একটি গাড়ি নিলাম হতে চলেছে। প্যারিসের একটি নিলামে আগামী মাসের কোনো একদিন সেটি কেনার সুযোগ পাবে আমজনতা। তবে ম্যারাডোনার গাড়ি হওয়ায় আকাশছোঁয়া দাম হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ম্যারাডোনা এই গাড়ি পেয়েছিলেন ১৯৯২ সালে, স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছ থেকে। সেভিয়ায় আসার পর তাকে নায়কের মতো বরণ করে নেয়া হয়েছিল। বিশেষত নাপোলিকে দুটি সিরি-আ জেতানো এবং দেশকে একটি বিশ্বকাপ জেতানো এবং অপরটির ফাইনালে তোলার পর ম্যারাডোনার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ১৯৯২ সালের ৬ নভেম্বর ম্যারাডোনা এই গাড়িটি হাতে পান।
অনুশীলনে যাওয়া এবং ফেরার পথে এই গাড়িই ব্যবহার করতেন ম্যারাডোনা। ফলে সমর্থকদের কাছে সেটি পরিচিত ছিল। পুলিশের হাতে ধরাও পড়েছিলেন একবার। ঘণ্টায় ১৮০ কিমি গতিতে গাড়ি চালানোর সময় তাকে থামায় সশস্ত্র পুলিশ। জরিমানা দেয়ার পর ছাড়া পান।

ম্যারাডোনা ক্লাব ছাড়ার পর সেটি বিক্রি করে মায়োরকার এক ব্যবসায়ীর কাছে। তিনি সেটি ২০ বছর রেখেছিলেন। এরপর বিভিন্ন ফরাসি ব্যবসায়ীর হাতে ঘুরে সেটি অবশেষে নিলামে উঠছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

2 thoughts on "নিলামে ম্যারাডোনার গাড়ি"

  1. You made some good factors there. I looked on the internet for the problem and also discovered most individuals will certainly accompany with your internet site. Blondie Nickie Robinson

  2. sohbet says:

    These virtual spaces allow conversations to bring people together in groups based on different interests and groups.

Leave a Reply to sohbet Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765