বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নিজের ফেসবুক আইডি নিয়ে যা বললেন নোবেল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’র মাধ্যমে উঠে আসা বাংলাদেশের শিল্পী মাঈনুল আহসান নোবেল।

তাকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানান বিতর্ক হয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার পর আর এসব বিতর্ক নিয়ে তিনি মুখ খুলেননি। তবে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেইজে।
তাতে সাফ জানালেন তার ব্যক্তিগত কোনও ফেসবুক আইডি নেই। তার পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো–

“#আমার_কোন_ফেইসবুক_আইডি_নেই!!

আমার প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ পর্যন্ত আনুমানিক প্রায় ১০ হাজারের উর্ধ্বে রিপোর্ট পাওয়ার পর এই ব্যাপারে কিছু না লিখলেই নয়।

আমি ফেইসবুকে কোন! কোন!! ব্যাক্তিগত আইডি ব্যাবহার করি না!! আমার কোন ফেইসবুক আইডি নেই!! শুধুমাত্র এই পেইজটি আমি এবং আমার বন্ধুরা সরাসরি নিয়ন্ত্রন করি।

একটি ইন্সটাগ্রাম আমি ব্যাবহার করি –
instagram.com/noblemanofficialbd
অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে জানেন।

এছাড়া যত ধরণের পেইজ, আইডি এবং গ্রুপ রয়েছে, এর একটিও আমার দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

অনেকে অনেক ধরণের প্রতারণার স্বীকার হয়েছেন এবং হচ্ছেন। ভুল নিউজ দেয়া, আমার শ্রোতাদের সাথে বাজে ব্যাবহার করা, আপত্তিকর ছবি চাওয়া, বিকাশ এবং ব্যাংকে টাকা চাওয়ার রিপোর্টও রয়েছে!

আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের সবার সাথে ব্যক্তিগত সম্পর্ক ও কথোপকথন রাখতে পারি না। প্লিজ, আমাকে ক্ষমা করবেন। তবে কেউ এসব ফেইক আইডি দ্বারা প্রতারিত হবেন না। আমি আবার বলছি, আমার কোন ফেইসবুক আইডি নেই!!”

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765