শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম পর্বে দু’দলের দেখা হয়েও হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার ম্যাচটি।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ দল দুটি। তাই পরিষ্কারভাবে এগিয়ে থেকেই আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

বিশ্বকাপের চলতি আসরে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়ে শীর্ষে পৌঁছেছে ভারত। ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে কোহলিরা। কিন্তু নিউজিল্যান্ড প্রথম দিকে দুর্দান্ত শুরু করলেও শেষের দিকে টানা তিনটি ম্যাচ হারে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে এক পর্যায়ে তাদের সেমিফাইনালে ওঠা নিয়েই সংশয় দেখা দেয়।

ভারতের সম্ভাব্য একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765