শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের এমপিরা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

পাকিস্তান, অল স্টার একাদশের পর নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চত করেছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি।

বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের দুই ম্যাচেই জয় লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় বাংলাদেশের সংসদ সদস্যরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছিল বাংলাদেশ। গত বুধবার চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন , জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765