রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত রোনালদো

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
ছবি: গোল

২০০৯ সালের ঘটনা। ২০১৮ সালে এসে মাথা চাড়া দিয়ে ওঠে। ধর্ষণের অভিযোগ ওঠে পর্তুগিজ যুবরাজ রোনালদোর বিরুদ্ধে। তার ইমেজ শর্তে লাগে বড় ঘা। আপাতত সেই অভিযোগ থেকে স্বস্তিতে ক্রিস্টিয়ানো রোনালদো। তার নামে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি।

২০১৮ সালের মে মাসে আমেরিকার নেভাডার মডেল ক্যাথরিন ম্যায়োরগা অভিযোগ করেন, ২০০৯ সাল নাগাদ পর্তুগিজ ফুটবলার রোনালদো ওই নারীকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন। রোনালদোর বিরুদ্ধে ওই অভিযোগ জানান ওই মার্কিন মডেল। অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে মার্কিন পুলিশ।

অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামে লাস ভেগাস পুলিশ। সিআরসেভেন প্রথম থেকেই অভিযোগ মিথ্যে বলেই দাবি করে আসছিলেন। পরে নেভাডার ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান, ‘ন’বছর আগেকার ধর্ষণের ক্ষেত্রে প্রমাণের অভাবে এই অভিযোগের ভিত্তি নিয়েই প্রশ্ন রয়ে যায়।

নেভাডার পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম এবং ঘটনাটি কোথায় ঘটে প্রথমে তা বলতে অস্বীকার করেন অভিযোগকারী। ফলে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহও সম্ভব হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোকে এই নিয়ে আর কোনও অস্বস্তিতে পড়তে হবে না বলে নিশ্চিত করেছে নেভাডা প্রশাসন। তবে, রোনালদো এবং অভিযোগকারী কেউই এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি। দুই পক্ষের আইনজীবীরাও কিছু বলছেন না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765