বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দুই বাংলার মিউজিশিয়ানদের নিয়ে নোবেলের নতুন গান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
নোবেল ও বান্টি

সারেগামাপাতে জনপ্রিয় শিল্পীদের কালজয়ী গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন মাঈনুল আহসান নোবেল। সেই জনপ্রিয়তার রেশ ধরে নিজে বেশ কিছু কালজয়ী গান কাভার করেছেন তিনি। পরে কলকাতার একটি ছবিতেও গান গেয়েছেন নোবেল। এবার নতুন খবর দিলেন এ শিল্পী। জানালেন নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রস্তুতি শেষ। শুরু হয়েছে রেকর্ডও।

নোবেলের নতুন গানের মিউজিক করতে ভারত থেকে এসেছেন দু’জন মিউজিশিয়ানস।তাই নোবেলের নতুন গান হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মিউজিশিয়ানদের এক দারুন সম্মিলন।

সংগীতশিল্পী নোবেল বললেন, ‘আমি সারেগামাপার মাধ্যমে দুই বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমার নতুন গানে চেষ্টা করেছি দুই বাংলার মিউজিশিয়ানদের সম্মিলন। সবার সহযোগিতা নিয়েই আমি সামনের দিনগুলিতে চলতে চাই।’

তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে ‘সুনন্দা’ নামে একটি নতুন গান। এখানে বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস বাজিয়েছেন গিটার, কলকাতার বাচস্পতি চক্রবর্তী বাজিয়েছেন বেইজ এবং ফকিরা ব্রান্ডের সদস্য অভিরূপ দাস বান্টি বাজিয়েছেন ড্রামস।

তবে গানের কাজ এখনো শেষ হয়নি বলে জানান নোবেল। আরও কিছু চমক আছে, যা সামনে সবাইকে জানানো হবে। শুধু একটি গানই নয়, আরও বেশ কয়েকটি মৌলিক গান তৈরির উদ্যোগ নিয়েছেন এই শিল্পী।

দেশি-বিদেশি শিল্পীদের দিয়ে মিউজিক করানো প্রসঙ্গে নোবেল বলেন, ‘এখন অনেক গানে প্রোগ্রামিং করে মিউজিক করা হয়। কিন্তু আমি চাই একদম তরতাজা ও রিয়েল মিউজিকের স্বাদ দিতে। এ কারণেই এত কিছু করছি। তবে সব চেষ্টা সার্থক হবে যদি আমার ভক্ত ও শ্রোতাদের ভালো লাগে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765