শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




তিন বছর পর

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরটা বেশ ব্যস্ততার মধ্যদিয়েই যাচ্ছে বিদ্যা সিনহা মিমের। নতুন নতুন সিনেমা আর বিজ্ঞাপনে কাজ করার মধ্যদিয়েই কেটে যাচ্ছে তার সময়। এরইমধ্যে গত শুক্রবার তিনি শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ইমামী সেভেন ওয়েলস ওয়ানের বিজ্ঞাপনের কাজ। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি। তিন বছর আগে অমিতাভ রেজার নির্দেশনাতেই মিম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার তিন বছর পর নতুন কোনো প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপনে মডেল হলেন। এদিকে আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এদিনে বাবা মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই দিনটি উদযাপন করছেন তিনি।

অন্যদিকে জন্মদিনের রেশ শেষ হতে না হতেই আগামীকাল থেকে মিম রায়হান রাফির পরিচালনায় আবারো ‘পরাণ’ সিনেমার কাজ শুরু করবেন। টানা বেশ কয়েকদিন এই সিনেমার কাজ শেষে আগামী ২০শে নভেম্বর থেকে রায়হান রাফিরই পরিচালনায় ‘ইত্তেফাক’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। ‘পরাণ’ সিনেমাতে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ এবং ‘ইত্তেফাক’ সিনেমাতে আছেন সিয়াম আহমেদ। এ অভিনেতার সঙ্গে ‘ইত্তেফাক’-এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে দর্শকের সামনে আসছেন এ অভিনেত্রী। গেল মাসে মুক্তি পেয়েছে মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটি। এতে তিনি পুষ্প চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। বিদ্যা সিনহা মিম প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার অভিনীত প্রথম সিনেমা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’। তার অভিনীত অন্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘আমার প্রাণের প্রিয়া’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘পাষাণ’, ‘আমি নেতা হবো’, ‘সুলতান’ ইত্যাদি। সিনেমাতে অভিনয়ের কারণে বিদ্যা সিনহা মিমকে নাটকে এখন দেখা যায় না বললেই চলে। তবে এরইমধ্যে অনিমেষ আইচের নির্দেশনায় ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তাহসান খানের সঙ্গে জিপি’র একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন মিম। গতকাল এ পর্দাকন্যা ঢাকা ইন্টারকন্টিনেন্টালে একটি রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে পারফর্ম করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765