বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




তরুণদের নিয়ে বিশ্বজিতের ভাবনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

‘তরুণ গীতিকার ও সুরকারদের সঙ্গে আপাতত কোনো কাজ নয়’- ক’দিন আগে এমন ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ।

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তরুণদের সঙ্গে একনাগাড়ে বেশকিছু গান করেছি। কারও কারও কাজ ভালো হচ্ছে- তা অস্বীকার করছি না। কিন্তু বেশিরভাগ গীতিকার, সুরকারের লেখা ও সুর আমার কাছে সময়োপযোগী মনে হয়নি। তারপরও তাদের আবদারে গান করেছি। ‘দাদা অনেক দিনের স্বপ্ন আপনাকে নিয়ে একটি গান করব’- এ কথা বহুবার অনেকের কাছে শুনতে হয়েছে। তাদের ইচ্ছা পূরণে গিয়েছি। কিন্তু গান করার পর মনে হয়েছে, এ ধরনের গান করার কোনো মানে হয় না। নিজেকেই নিজে প্রশ্ন করেছি, অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের শিল্পীসত্তাকে অখুশি করছি কেন? টাকা বা গানের সংখ্যা বাড়ানোর তো কোনো মোহ নেই আমার। তাহলে এসব গৎবাঁধা কথা, সুরের গান করে কী লাভ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তরুণদের সঙ্গে কাজ করার বিষয়ে আমার ভাবনা বদলে গেছে। আপাতত তাদের সঙ্গে কোনো কাজ করছি না।

তাহলে কি আর কখনও তরুণদের কথা, সুরে গাইবেন না? এর উত্তরে বিশ্বজিৎ বলেন, আর কখনোই তরুণদের সঙ্গে কাজ করব না- এটা বলছি না। অবশ্যই কাজ করব, তবে তাদের লেখা, গীতিকথা এবং সুর-সঙ্গীত আয়োজনে থাকতে হবে ভিন্নতা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765