বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ডিসেম্বরে মুক্তি পাবে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

অনন্ত জলিল অভিনীত ছবি ‘দিন দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল। ছবিটি শুটিং প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনার কথা জানালেন অনন্ত জলিল।

ছবিটিতে অনন্ত জলিলের বিপরীতে নায়িকা হিসেবে আছেন বর্ষা। ছবিটির ৮০ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ। বাংলাদেশ ও ইরানের বিভিন্ন লোকেশনে এই আশি ভাগের শুটিং হয়েছে। এবার শুরু হচ্ছে বাকি থাকা ২০ ভাগের শুটিং। এই অংশের শুটিং ধারণ হবে তুরস্কে।

তাই শুটিং অংশ নিতে তুরস্কে যাচ্ছেন অনন্ত ও বর্ষা। অনন্ত জলিল বলেন, ‘তুরস্কে বাকি ২০ভাগের শুটিং শুরু হবে। আমি আর বর্ষা দু’জনেই অংশ নেবো। শুটিং শেষ হলেই ডিসেম্বরে মুক্তি দেয়ার চেষ্টা করবো। তবে এ বিষয়ে ছবিটির ইরান টিমের সঙ্গে সমন্বয় আনতে হবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765