শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুচিনি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

রান্নায় স্বাদ বাড়াতে দারুচিনির জুড়ি নেই। এ মসলাটির বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। খাবারের তালিকায় নিয়মিত এটি রাখলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।

গবেষণায় দেখা গেছে, রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে চিনির পরিমাণ কমায় দারুচিনি। এর মধ্যে থাকা অ্যান্টি-ডায়াবেটিক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া হজমশক্তি বাড়াতেও সাহায্য করে দারুচিনি।

প্রতিদিনের খাদ্যতালিকায় নানাভাবে রাখতে পারেন স্বাস্থ্যকর এ মসলাটি। যেমন-

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় খালি পেটে দারুচিনি ভেজানো পানি খেলে। আগের দিন রাতে এক গ্লাস পানিতে এক টুকরো দারুচিনি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটি পান করুন। নিয়মিত এটি পান করলে উপকার পাওয়া যাবে।

২. দারুচিনিতে মিষ্টিও থাকে। তাই চিনির বদলে কেক, পেস্ট্রি ইত্যাদিতে দারুচিনির গুঁড়া ব্যবহার করতে পারেন।

৩. চা বা কফিতেও দারুচিনির গুঁড়া মিশিয়ে নিতে পারেন। গন্ধ বাড়ানোর পাশাপাশি এটি স্বাস্থ্যকরও হবে।

৪. পুষ্টিকর ওটমিলে দারুচিনি গুঁড়া মিশিয়ে নিতে পারেন।

৫. রান্নায় দারুচিনি যোগ করুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765