শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টাইগারদের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

সাতজন কোচের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। তালিকায় থাকা বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করিয়েছেন। সেই তালিকা ছোট করে মিকি আর্থার, মাইক হেসন ও রাসেল ডমিঙ্গোয় নামিয়ে আনা হয়। তাদের মধ্যে রাসেল ক্রেগ ডমিঙ্গোকে বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকান এই কোচকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

তিনি চলতি মাসের ২১ তারিখে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। নিউজিল্যান্ডের সাবেক প্রধান কোচ মাইক হেসন ও পাকিস্তানের দায়িত্ব ছাড়া মিকি আর্থারের নাম টাইগারদের কোচ হওয়ার দৌড়ে জোর আলোচনায় ছিল। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার। কিন্তু তাকে ঠেলে নতুন মেয়াদে বাংলাদেশের কোচ হলেন ডমিঙ্গো।

বিসিবির পছন্দ ছিলেন মাইক হেসনও। ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন হেসন। পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদের জন্যও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিসিবি হয়তো তাই হেসনকে দায়িত্ব না দিয়ে ডমিঙ্গোকে বেছে নিয়েছে। কারণ বাংলাদেশ দল নিয়ে হয়তো তার ফ্রেশ পরিকল্পনা আছে। ডমিঙ্গোকে কোচ হওয়ায় জাতীয় দলের কোচিং স্টাফের চারজনই হলেন দক্ষিণ আফ্রিকান। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টের বাড়ি দক্ষিণ আফ্রিকায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765