বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জয় যেন মাশরাফি ভাইয়ের মতো হয়: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০১৯

গত ৩০ মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণে প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই লড়াই। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। তাই ক্রিকেট উম্মাদনার ভাসছে বাংলাদেশ। এই ছোঁয়া লেগেছে ক্রিকেটপ্রেমী শোবিজ তারকাদের মনে।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশ দলের খেলা কখনও মিস করেন না। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘বাংলাদেশ দলে যারা আছেন তারা এতো সুন্দরভাবে দেশকে প্রেজেন্ট করছেন যে দেখলে মন ভরে যায়। তারা সবাই আমাদেরই ভাই। এজন্য তাদের স্যালুট। নিজের এলাকার লোকজনের প্রতি আত্মার টান একটু বেশিই থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশ টিমে একজন আছেন যাকে ভালো লাগে। কারণ তিনি আমাদের বগুড়ার সন্তান। তিনি মুশফিক ভাই। আমি যে স্কুলে পড়েছি, তার সামনের স্কুলে তিনিও পড়েছেন। ঐ জায়গা থেকে বিশেষ একটা টান তার প্রতি আছে। কিছুদিন আগে আমরা হায়দ্রাবাদ প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম। সেখানে মুশফিক ভাইও ছিলেন। আমরা তার সঙ্গে দেখা করে কথা বলেছি।’

অপু আরো বলেন, ‘আইকন, আইডল বলতে যদি কোনো খেলোয়াড়ের কথা বা ব্যক্তি মানুষের কথা বলা হয় তাহলে তিনি হলেন আমাদের মাশরাফি ভাই। নড়াইলে একবার অনুষ্ঠান করার সুযোগ হয়েছিলো। অনুষ্ঠানটা তারই ছিল। সেদিন মঞ্চে মাশরাফি ভাই আমার হাতে মাইক্রোফোন দিয়েছিলেন। আমি বলেছিলাম-আমি আজকে একজন পরিপূর্ণ মা। আমি জন্ম দিয়েছি আব্রাহাম খান জয়কে। আমি চাই জয়ের নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত হোক। বড় হয়ে মানবিকতায় সে যেন মাশরাফি ভাইয়ের মতো হয়। আমি মাশরাফি ভাইকে এতোটাই পছন্দ করি! তার পরিবারের সঙ্গেও আমার আত্মীক সম্পর্ক রয়েছে।’ 

অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে অপর একটি সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765