বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জিম করতে গিয়ে শ্রাবন্তীর এ কী হাল!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

শরীরচর্চা করতে গিয়ে টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় রীতিমতো পেশীবহুল করে ফেলেছেন তার হাত। সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

জিমে ট্রেল মিলের সামনে দাঁড়িয়ে নিজের একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। যেখানে শ্রাবন্তীর পরনে দেখা গেছে, প্রিন্টেড স্কার্ট ও হলুদ টপ। তবে বদলে গেছে নায়িকার হাত দুটি। তার সুন্দর দুটি হাতের জায়গায় দেখা যাচ্ছে, মোটা পেশীবহুল দুটি হাত। যা দেখলে যে কেউ চমকে যাবেন।

তবে বিষয়টি আদৌ তা নয়। শ্রাবন্তীর জিম ইন্সট্রাক্টর মিঠুন সাহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকে জানা যায়, পেশীবহুল ওই হাত দুটি আসলে তার, শ্রাবন্তীর নয়। তবে ছবি তোলার জন্য ভীষণই কায়দা করেই অভিনেত্রীর সঙ্গে এই পোজ দিয়েছেন মিঠুন সাহা।

এর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, তার স্বামী রোশন সিংয়ের নিজের একটি জিম রয়েছে। তিনিই তাকে নিয়মিত শরীরচর্চা করার অনুপ্রেরণা দেন বলেই জানিয়েছিলেন অভিনেত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765