শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জমকালো আয়োজনে নুসরাতের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে এই বিবাহোত্তর সংবর্ধনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও বিনোদন জগতের তারকাদের উপস্থিতিতে নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা এক বর্ণিল মিলনমেলার রূপ নেয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, রাইমা সেনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন অঙ্গনের অনেক তারকাও। আনন্দঘন এই মুহূর্তে নুসরাত ও নিখিল দু’জনেই ছিলেন খুব প্রাণবন্ত। উপস্থিত সকল অতিথির সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নুসরাত পরেছিলেন বাদামী রঙের লেহেঙ্গা, সঙ্গে মানানসই গয়নাও। খেতে বরাবরই ভালবাসেন তিনি। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের খাওয়াদাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ইতালিয়ান কুইজিনের পাশাপাশি রয়েছে বাঙালি মেনুও। আমিষ পদের মধ্যে রয়েছে ইলিশ, চিংড়ি, ভেটকি। রয়েছে মাংসের পদও। নুসরাতের পছন্দ বসিরহাটের কাঁচাগোল্লাও নাকি জায়গা করে নিয়েছে মেনুতে।

গেলো ১৯ জুন  তুরস্কের বোদরুম শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে। ওইদিন নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনায় এসেছিলেন রাইমা সেন ও আবীর চ্যাটার্জী নুসরাতের সবচেয়ে কাছের বন্ধু মিমি চক্রবর্তী। তিনিও তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হয়ে কলকাতার যাদবপুর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। নুসরাতের বিয়ের যাবতীয় আয়োজনে একান্ত নিত্যসঙ্গী ছিলেন মিমি।

১৯ জুন তুরস্কে বিয়েতেও তিনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা সের  অনুষ্ঠানের কারণে নবনির্বাচিত এই দুই গত ২৫ জুন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সূত্র: আনন্দবাজার

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765