শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুমেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রাফি বেগম (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাফি বেগম গোপালগঞ্জের বেতগ্রাম এলাকার মতিউর রহমানের স্ত্রী।

এর আগে গতকাল মঙ্গলবার অষ্টমী সেন নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় মোট ১৯ জন রোগী মারা গেলেন।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রাফি বেগমকে তার স্বজনরা মঙ্গলবার বিকালের দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করেছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।
রাফি বেগমের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরের দিকে তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের উদাসীনতায় রোগী ভর্তি করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। অবশেষে এক নেতার টেলিফোনে রাতে তাকে ভর্তি করা হয়।

নিহতের স্বামী মতিউর রহমান অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। অবশ্য খুমেক কর্তৃপক্ষ তার এমন অভিযোগ ভিতিবতহীন বলে দাবী করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765