বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কী হয়েছে প্রভার?

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

গণমাধ্যম থেকে একটু দূরেই থাকতে চান সাদিয়া জাহান প্রভা। কিন্তু সেই গণমাধ্যমেই বার বার খবরের শিরোনাম হতে হয় তাকে। সেটা নানা কারণে। সম্প্রতি আবার শিরোনাম হলেন এ অভিনেত্রী। এবার নিজের ইনস্টাগ্রামে গোসলের একটি ভিডিও আপলোড করে এলেন আলোচনায়।

প্রভার সেই ভিডিওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো চুলে নীরবে বললেন, ‘আই লাভ ইউ’। প্রভার আই লাভ ইউ বলা ভিডিওটি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রভাকে নিয়ে তাই কৌতুহলী প্রশ্ন। তবে কী আবার প্রেমে পড়েছেন প্রভা? উত্তর হয়তো প্রভা ছাড়া বলতে পারবে না কেউ। তবে ইনস্টাগ্রামে প্রভার পোস্ট দেখে ধারণা করাই যায় প্রেম-বিরহের মধ্যেই দিন কাটছে তার।

বেশ কিছুদিন ধরে প্রেম নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রভা। সর্বশেষ ‘ফলো মি স্টাইলের’ একটি ছবি আপলোড করে প্রভা লিখেছেন, ‘শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল। কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল। কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো। কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো। কেউ একজন ফিসফিস করে রাতে কথা বলতো। প্রত্যেকের জীবনে এই কেউ একজন থাকে। কারো কারো ভাগ্য হয় ঐ কেউ একজন এর সাথে সারা জীবন থাকার। আর কারো কারো ভাগ্য হয় অন্য কোন একজন এর সাথে সারা জীবন থাকার। পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে। কিন্তু ঐ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই। ওটা কখনোই কেউ হতে পারে না, পারবে না। টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না, কেউ না।’

প্রভার এমন স্ট্যাটাসের হেতু খুঁজছেন অনেকেই। প্রশ্নের তীর ছুড়ছেন প্রভার দিকে। তাহলে প্রভা কী আবার প্রেমে পড়েছেন?

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765