বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কলকাতার তারকায় এফিডিসি সরগরম

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

কলকাতার কয়েকজন তারকার উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ঢাকার এফডিসি। রাতদিন শুটিং আর আড্ডায় মেতে আছেন তারা। তাদের মধ্যে আছেন ঋতুপর্ণা সেনগুপ্তা, রজতাভ দত্ত রনি, শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী কর। তাদের সাথে কখনো কখনো আড্ডা দিচ্ছেন ঢাকাই তারকারাও।

যৌথ প্রযোজনায় নির্মাধীন নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ চলচ্চিত্রে অভিনয় করতে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। অন্যদিকে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রে অভিনয় করতে এসেছেন শ্রাবন্তী ও রজতাভ দত্ত। ঢাকার এফডিসি ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে চলছে চলচ্চিত্র দুটির শুটিং। আর সেখানে অংশ নিচ্ছেন তারা। গত দুই দিন ধরে তারা শুটিং করছেন এফডিসিতে। তাই তাদের পদচারণায় এখন মুখরিত এফডিসি। শুটিং ছাড়াও অনেক শিল্পী ও নির্মাতা এফডিসি আসছেন তাদের সঙ্গে দেখা করতে, পরিচিত হতে, আড্ডা মারতে কিংবা সহশিল্পীরা অভিনয় করতে।
শুটিংয়ের ফাঁকে শ্রাবন্তীর স্বামী রোশনের রিক্সা চালিয়ে রোমান্স

ঋতুপর্ণাকে ‘জ্যাম’ চলচ্চিত্রে দেখা যাবে অনেকটা অতিথি চরিত্রে। ফেরদৌসের বিপরীতে হাজির হবেন তিনি। তাকে নিয়ে পরিচালক এফডিসির ৪ নম্বর ফ্লোরে শুটিং করছেন। এই কিস্তিতে ঋতুপর্ণার সবটুকু কাজ শেষ করা হবে বলে জানা যায়। এতে মূল জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমা ও আরিফিন শুভকে। কৃতাঞ্জলি কথাচিত্রের প্রযোজনায় এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

অন্যদিকে শ্রাবন্তীকে দেখা যাবে ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে । তাকে এখানে একজন শিক্ষিকার চরিত্রে দেখা যাবে। নায়ক হিসেবে আছেন প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খান। তার বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করছেন শুভশ্রী কর। এফডিসির বিভিন্ন স্থানে তাদের নিয়ে শুটিং করছেন পরিচালক। দুই চলচ্চিত্রের শুটিংয়ে তাদের সাথে রয়েছেন রজতাভ দত্ত, বড়দা মিঠু, শিবা সানু, শান্ত খান, সাবেরি আলম প্রমুখ।

চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর শ্রাবন্তী ও রজতাভ আসেন গত ২০ সেপ্টেম্বর। শ্রাবন্তী তার স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ঢাকায় এসেছেন। কাজের ফাঁকে ফাঁকে ঢাকা শহরটি ঘুরেফিরে দেখার শখ তাদের। এফডিসিতেই তারা ফাঁকে ফাঁকে বিভিন্ন আনন্দে মেতে উঠছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765