শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ওয়াইফাই যেভাবে ক্ষতি করছে শরীরের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

অনলাইনে সক্রিয় থাকার জন্য আজকাল অনেকেই বাড়িতে ওয়াইফাই  ব্যবহার করেন। গবেষণা বলছে, এই সংযোগের কারণে শরীরে নানা ধরনের সমস্যা হয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য বেশি ঝুঁকির মুখে পড়ে।

ওয়াইফাই সংযোগের কারণে যেসব সমস্যা হয়-

১. গোটা বিশ্বে অনেকেই ইনসোমিয়া বা নিদ্রাহীনতায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ফোন বা ওয়াইফাই থেকে বের হওয়া রেডিয়েশন অনেকক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটায়। আর ঘুম না হলে স্বাস্থ্যেরও হানি ঘটে।

২. ওয়াইফাই ডিভাইস থেকে নির্গত হওয়া রেডিয়েশনের কারণে গর্ভস্থ ভ্রুণের বিকাশ প্রভাবিত হয়। এছাড়া শিশুদের স্বাভাবিক বিকাশও ক্ষতিগ্রস্ত হয়।

৩. নিয়মিত ওয়াইফাই ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এর থেকে বের হওয়া রেডিয়েশনের কারণে আলঝাইমার রোগের সম্ভাবনা বাড়ে।

৪. একনাগাড়ে ওয়াইফাই ব্যবহারের কারণে হৃদরোগজনিত সমস্যা তৈরি হতে পারে।

৫. ওয়াইফাই ব্যবহারে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়।

দৈনন্দিন জীবনে ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা যেহেতু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে এর রেডিয়েশন থেকে বাঁচতে কিছু পদক্ষেপ নিতে পারেন্। যেমন-

১. গর্ভাবস্থায় স্মার্ট ফোন ব্যবহারে সতর্ক হোন।গর্ভস্থ সন্তান থেকে যথাসম্ভব দূরে রাখুন ফোনটি। এতে আপনার সন্তান ওয়াইফাইয়ের ক্ষতিকর রেডিয়েশন থেকে বাঁচবে।

২. অনেকেই মনে করেন, ফোন থেকে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে ঘুমাতে গেলেই আর সমস্যা হবে না। এটা ঠিক নয়। যতক্ষণ ঘরের মধ্যে ওয়াইফাই চালু থাকবে ততক্ষণই রেডিয়েশন হবে। এ কারণে ঘুমানোর আগে ওয়াইফাইয়ের সুইচ বন্ধ করে রাখা ভাল।

৩. ওয়াইফাই থেকে বের হওয়া রেডিয়েশনের মাত্রা কমাতে চাইলে রাউটার রান্নাঘর কিংবা শোবার ঘরে রাখবেন না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765