শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এক সিনেমায় পান ৫৪ কোটি রুপি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

কয়েক বছর ধরে পরপর হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। পাল্লা দিয়ে বাড়ছে তার পারিশ্রমিকও। ডেকান ক্রনিকেলের এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমা প্রতি ৫৪ কোটি রুপি হাঁকছেন এই নায়ক।

একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অক্ষয় ‘রাউডি রাঠোর’ সিনেমার জন্য নিয়েছিলেন ২৭ কোটি রুপি। সেটা ছিল ২০১২ সালে। এখন তিনি দ্বিগুণ চাইছেন অর্থাৎ ৫৪ কোটি। পাচ্ছেনও এই অঙ্ক।

সঞ্জয়লীলা বানসালির প্রযোজনায় ও প্রভুদেবার পরিচালনায় ‘রাউডি রাঠোর’ করেছিলেন অক্ষয়। সঞ্জয়ের ‘পদ্মাবত’-এর জন্য ‘প্যাডম্যান’-এর মুক্তির তারিখ পরিবর্তন করেন এই নায়ক। তখন মজা করে সিক্যুয়েলের প্রতিশ্রুতি দেন নির্মাতা। শোনা যাচ্ছে, সিক্যুয়েলে আসবে ‘রাউডি রাঠোর’। এর জন্য দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের সর্বাধিক পারিশ্রমিকের সেলিব্রিটির তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছে অক্ষয়। জুন ২০১৮ সাল থেকে চলতি বছরের একই সময় পর্যন্ত তার আয় সাড়ে ৬ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৪৪ কোটি রুপি।

বর্তমানে অক্ষয়ের হাতে একাধিক সিনেমা রয়েছে। সপ্তাহ দুয়েক পর মুক্তি পাবে ‘মিশন মঙ্গল’। এর পর একে একে মুক্তি পাবে হাউসফুল ফোর, গুড নিউজ, লক্ষ্মী বম্ব, সূর্যবংশী ও বচ্চন পাণ্ডে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765