শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এক বছর পর সালমানের সেই কথার জবাব দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
দীপিকা পাড়ুকোন ও সালমান খান

মানসিক অবসাদ নিয়ে কোনো দিনই কিছু লুকিয়ে রাখেননি দীপিকা পাড়ূকোন। বলিউডে তিনিই প্রথম অভিনেত্রী, যিনি প্রকাশ্যে নিজের অবসাদ নিয়ে মুখ খোলেন। সেই সময় এ অভিনেত্রীর মনের অবস্থা, কীভাবেই বা তিনি তা কাটিয়ে উঠলেন, সে সবকিছুই প্রকাশ্যে আনেন দীপিকা। এজন্য তাকে অনেক সময়ই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দীপিকার মানসিক অবসাদ নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা সালমন খানও। গত বছর ‘রেস থ্রি’র প্রচারের সময় ‘ভাইজান’ মন্তব্য করেন, অনেকেই নানা জায়গায় ঘুরতে যান, অনেকে অবসাদেও ভোগেন। কিন্তু তার কোনোটাই করার মতো বিলাসিতা নেই। দীপিকাকে উদ্দেশ করেই সালমান ওই কটাক্ষ করেন বলেই মনে করছে বিভিন্ন মহল।

এবার সালমানের কটাক্ষের জবাব দিলেন দীপিকা। সম্প্রতি একটি ভারতীয় ম্যাগাজিনের সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন তিনি। সালমানকে একহাত নিয়ে দীপ্পি বলেন, ‘কষ্ট করে অবসাদ কাটিয়ে উঠেছি। প্রতি মুহূর্ত সংগ্রাম করতে হয়েছে। সারাক্ষণ ক্লান্তি আসত। মানুষ ভাবে এটা সাধারণ মন খারাপ। সম্প্রতি একজন অভিনেতা মন্তব্য করেছেন, তার অবসাদ করার বিলাসিতা ছিল না। কোনো মানুষ নিজের ইচ্ছায় অবসাদে পড়তে পারে না।’

দীপিকা আরও বলেন, নিজের অবসাদের বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়ে কখনও অনুতাপ করেননি তিনি। বরং মুক্তি পেয়েছেন। মনে হয়েছে একটা ভার নেমে গেছে। জীবনের পথচলায় আরও সচেতন হয়েছেন বলেও জানান অভিনেত্রী।

প্রসঙ্গত, পরিচালক কবির খানের ‘৮৩’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। ছবির শুটিংয়ের জন্য বেশ কিছুদিন লন্ডনে ছিলেন তিনি। এ ছাড়া তার নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘ছপাক’-এ অভিনয় করছেন দীপিকা। এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনকাহিনী উঠে আসবে এই ছবিতে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765