বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




একই সিনেমায় অভিনয় করবেন বলিউডের তিন খান!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

বলিউডের তিন সুপারস্টার সালমান খান, শাহরুখ খান ও আমির খান। দীর্ঘদিন ধরেই ভক্তদের প্রত্যাশা একই সিনেমায় তাদের একসঙ্গে দেখার। হয়তো ভক্তদের এর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, খুব শিগগির নাকি তিন খানকে একসঙ্গে একই সিনেমায় দেখা যাবে। আমির খান ও কারিনা কাপুর খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বিশেষ চরিত্রে সালমান ও শাহরুখ অভিনয় করবেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিনেমাটিতে শাহরুখ খানের জন্য আমির খান বিশেষ একটি চরিত্র রেখেছেন। তবে সেটা অতিথি হিসেবে না, গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে তাকে। এরই মধ্যে শাহরুখ খানকে নিশ্চিত করা হয়েছে, তবে সালমান খানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে।

হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটি অফিসিয়ালি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এর মূল চরিত্রে টম হ্যাঙ্কসের স্থানে অভিনয় করবেন আমির খান। অতুল কুলকার্নির কাহিনীতে সিনেমাটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ২০২০ সালের বড়দিন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765