শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




উচ্চ রক্তচাপ কমায় কুমড়ার বীজ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

মিষ্টি কুমড়া অনেকেরই পছন্দের একটি সবজি। রান্না, ভাজা, ভর্তা- সবভাবেই এটি খাওয়া যায়। এ সবজিটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য উপকারীও। মিষ্টি কুমড়ার মতো এর বীজও দারুণ পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো উপাদান পাওয়া যায়। নিয়মিত মিষ্টি কুমড়ার বীজ খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. মিষ্টি কুমড়ার বীজ খনিজের ভালো উৎস। এতে থাকা ম্যাগনেসিয়াম মুড ভালো রাখে । এটি খেলে ঘুমও ভালো হয়। অন্যদিকে এতে ম্যাঙ্গানিজ থাকায় এটি ত্বক ও হাড়ের সুরক্ষা করে। মিষ্টি কুমড়ার বীজে আয়রন ও কপার থাকায় এটি শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে।

২. অ্যান্টি অক্সিডেন্টসম্পন্ন কুমড়ার বীজ ত্বকে তারুণ্য বজায় রাখে।

৩. কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড থাকে। নিয়মিত এটি খেলে হৃদরোগজনিত জটিলতা কমে।

৪. গবেষণায় দেখা গেছে, কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস হওয়ায় কুমড়ার বীজ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

৫. কুমড়ার বীজে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক ও আয়রন থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৬. কুমড়ার বীজে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো এসিড সুখানুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণে সহায়তা করে। একই সঙ্গে এটি মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে, যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তোলে।

৭. গবেষণায় দেখা গেছে, নিয়মিত কুমড়ার বীজ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৮. কুমড়ার বীজে থাকা ডিএইচইএ (ডাই-হাইড্রো এপি-অ্যান্ড্রোস্টেনেডিয়ন) উপাদান পুরুষের প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। সূত্র : হেলথ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765