বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ইমরান হাশমির নতুন গাড়িটির দাম কত?

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

সিরিয়াল কিসার-খ্যাত বলিউড অভিনেতা ইমরান হাশমির সংগ্রহে বেশ কিছু দামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এবার তিনি যোগ দিলেন বিলাসবহুল ল্যাম্বরঘিনি ক্লাবে। এই ব্র্যান্ডের হুরাকান সুপারস্টারের একটি হলুদ কার এসেছে নায়কের গ্যারেজে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইতালীয় এই সুপার কার চালিয়ে নিজেই বাড়িতে নিয়ে আসেন ইমরান। আপাতত অস্থায়ী নিবন্ধন প্লেট লাগিয়ে কাজ চালানো হচ্ছে।

গাড়িটি নিয়ে বাড়ি ঢোকার সময় ইমরানের ছবি তোলেন অনেকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ছবিতে দেখা যায়, গাড়িটিতে বসে আছেন ইমরান।

২০১৪ সালে বাজারে আসা গাড়িটির দাম ৩ কোটি ৪৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার বেশি।

গাড়িটিতে রয়েছে ৫.২ লিটার, ভি টেন ইঞ্জিন- যা ৬১০ বিএইচপি উৎপাদন করে এবং ৩-৪ সেকেন্ডের মধ্যে ১০০ কিলোমিটারে স্পিড তুলতে পারে।

ল্যাম্বরঘিনির এই মডেল ছাড়াও ইমরানের গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, অডি কিউ সেভেন, অডি এ এইট এবং বিএমডব্লিউ ৫ সিরিজ।

এই নায়ককে সর্বশেষ দেখা গেছে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমায়। বর্তমানে অভিনয় করছেন শাহরুখ খান প্রযোজিত নেটফ্লিক্সের ‘বার্ড অফ ব্লাড’ সিরিজে। এ ছাড়া হাতে আছে ‘চেহারা’ ও ‘মুম্বাই সাগা’ নামের দুই ছবি। এর মধ্যে প্রথম সিনেমাটিতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765