শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ইংল্যান্ডের ফুটবলে নতুন ভূমিকায় রুনি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

ইংল্যান্ডের ফুটবলে নতুন ভূমিকায় ফিরতে চলেছেন ওই দেশটির সাবেক জাতীয় অধিনায়ক ওয়েন রুনি। ৩৩ বছরের তারকা ফরোয়ার্ড রুনি বর্তমানে আমেরিকার ডিসি ইউনাইটেডে খেলেন। আরও দু’বছর তার সঙ্গে মেজর লিগের ক্লাবের চুক্তি রয়েছে। তারই মধ্যে তিনি লোনে ফিরতে চাইছেন ইংল্যান্ডের ক্লাবে। এ জন্য ইপিএলের কোনও টিম নয়, তার লক্ষ্য দ্বিতীয় ডিভিশনের ক্লাব।

সেই লক্ষ্যপূরণেই তিনি হাজির হন ডার্বি কাউন্টির প্র্যাক্টিসে। আগামী জানুয়ারিতেই তিনি এই ক্লাবের জার্সি গায়ে নামতে চান। তবে এই ক্লাব চাইছে রুনিকে এক নতুন ভূমিকায়। ফুটবলার কাম কোচ হিসেবে। ক্লাবের মালিক মেল মোরিস বলেছেন, ‘আমরা রুনিকে কোচ কাম ফুটবলার হওয়ার প্রস্তাব দিয়েছি। ও তাতে অরাজি হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডে লুই ফান হালের কোচিংয়ে ও উদ্বুদ্ধ ছিল। সেই আদর্শকে সামনে রেখেই কোচিংয়ে আসতে চায়।’
ডার্বি কাউন্টিতে গত বছর কোচ ছিলেন রুনিরই সাবেক সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এক বছর সেখানে কোচিং করে এবার তিনি চেলসির দায়িত্ব পেয়েছেন। রুনির আরেক সতীর্থ স্টিভেন জেরার্ড কোচিং করাচ্ছেন রেঞ্জার্সে। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে রুনি ডার্বিতে কোচিংয়ের হাত পাকাতে চাইছেন। তবে যে হেতম মেজর লিগে আরও দু’বছর তাকে চুক্তি মতো খেলতে হবে, তাই ফুটবল থেকে তিনি অবসর নিতে পারবেন না। বর্তমানে ডার্বির কোচ নেদারল্যান্ডসের ফিলিপ কোকু। ডার্বি মালিক মোরিস বলেছেন, ‘কোকু নিজেও রুনির সহায়তা পেতে খুব আগ্রহী।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765