শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আজ ‘সা রে গা মা পা’র ফাইনাল, নোবেলের ভাগ্য পরীক্ষা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯
ফাইল ছবি

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গানের রিয়্যালিটি ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে।

দুই বাংলায় জনপ্রিয় এই রিয়্যালিটি শো’র এবারের সিজনে রয়েছে বেশ কিছু চমক। একাধিক অংশগ্রহণকারীর গলা দুর্দান্ত, তাই প্রতিযোগিতাটাও বেশ কঠিন। আজই জানা যাবে কার মাথায় উঠছে মুকুট।
এবারের প্রতিযোগিতায় রয়েছেন বাংলাদেশের নোবেল, পশ্চিমবঙ্গের গোবরডাঙার অঙ্কিতা ভট্টাচার্য, সুমন মজুমদার, নৈহাটির প্রীতম রায়, গৌরব সরকার, স্নিগ্ধজিৎ ভৌমিক ও প্রীতম রায়।

দুই বাংলা জুড়েই জনপ্রিয় বাংলাদেশের নোবেল। ইতোমধ্যে প্লেব্যাক করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ভিঞ্চি দা’-তেও। এই মঞ্চে সবাই জিততেই এসেছেন। কিন্তু এটাও জানেন যেকোনও খেলাতেই জয় একজনের। কিন্তু আসল মঞ্চে জয়ী প্রত্যেকেই। প্রত্যেকে যেভাবে জনপ্রিয় হয়েছেন এই কয়েক মাসে, তা পুরস্কারেরও থেকেও অনেক বেশি।

টানা নয় মাস একসঙ্গে থাকা, খাওয়া, গান-বাজনা, রেওয়াজ সবটাই একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। সেই দিন এবার শেষ হবে। প্রত্যেকেই নিজের নিজের কেরিয়ার গুছোতে ব্যস্ত হয়ে যাবে।

কিছুদিন আগেই বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো দাবি করে, নোবেল জয়ী হচ্ছেন না। তিনি তৃতীয় হচ্ছে এমন দাবিও করা হয়। যদিও নোবেল নিজে বা সা রে গা মা পা কর্তৃপক্ষ এমন কোনও দাবির কথা স্বীকার করেনি।

গত বছরের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয়েছিল ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী এতে অংশ নেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765