বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আজ ঢাকা মাতাবেন নোবেল, অঙ্কিত তিওয়ারি, সানা খান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

আজ ঢাকার মঞ্চ মাতাতে এবার হাজির হচ্ছেন বাংলাদেশ ও ভারতের বেশকিছু জনপ্রিয় শিল্পী। ১৯ শে জুলাই (শুক্রবার) একটি জমকালো মিউজিক্যাল ইভেন্টের যৌথভাবে আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইমেন্ট। বাংলাদেশ থেকে ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’-এর তারকা বাংলাদেশের গায়ক মাঈনুল আহসান নোবেল গাইবেন। এছাড়াও বর্তমান সময়ের আরেক জনপ্রিয় শিল্পী তাসনিম আনিকা গাইবেন এ অনুষ্ঠানে।

অন্যদিকে ভারত থেকে প্রথমবারের মত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে মঞ্চ মাতাতে আসছেন ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। বলিউডের বিভিন্ন ছবিতে তার গাওয়া ‘গালিয়া’, ‘কাতরা কাতরা’, ‘তু হে কে নেহি’, ‘বুন্দ বুন্দ’সহ অনেক হিট গান রয়েছে।

এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান বলেছিলেন, সানগ্লো এন্টারটেইনমেন্টের সাথে বেশ কয়েকটি অনুষ্ঠান যৌথভাবে করতে যাচ্ছি আমরা। এরমধ্যে অঙ্কিত তিওয়ারি, সানা খান, নোবেল ও আনিকা থাকবেন আজ ১৯ শে জুলাইয়ের অনুষ্ঠানে। শ্রোতাদের নিকট তাদের রয়েছে আলাদা পরিচিতি।

এ কনসার্টে সিলভার এর জন্য ২০০০ টাকা, গোল্ড এর জন্য ৫০০০ এবং ভিআইপি টিকেটের জন্য ১৫০০০ টাকা মূল নির্ধারণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765