শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




অস্ট্রেলিয়ায় ‘জুম্বা’ নাচ শিখছেন শাবনূর

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় সুযোগ পেলেই ইদানীং লোকজন গুজব ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মৃত্যুর মতো বিষয় নিয়ে গুজব ছড়ানো অনেকেই হতবাক। আর যদি হয় মাইলফলক স্পর্শকারী নায়িকা তাহলে তো কথাই নয়। এমনটাই ঘটেছে গত সন্ধ্যায়, সোশ্যাল মিডিয়ায় থেকে সিনেমাপাড়ায় ছড়িয়ে পড়ে শাবনূরের মৃত্যুর গুজব।

বিষয়টি এমন অবস্থায় দাঁড়ায় মানুষকে সত্য তথ্য জানিয়েও আর কাজ হচ্ছিল না। আর এ ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয় শাবনূরের পরিবার। এমন গুজব ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন শাবনূরের ছোট বোন ঝুমুর।

হতবাক কণ্ঠে ঝুমুর বলেন, কয়েকদিন পর পর বিভিন্ন শিল্পীদের মৃত্যুর গুজব ছড়ানো হয়। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে এটা করে আমার জানা নেই। শাবনূর আপার কিছুই হয়নি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন। অস্ট্রেলিয়ার সিডনিতেই আছেন তিনি। শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কেউ দুশ্চিন্তা করবেন না।

তবে একদিন বাদেই শাবনূর গণমাধ্যমের সাথে কথা বলেন। জানালেন ছেলে আইজানকে স্কুলে আনা-নেওয়া করতে একটা বড় সময় কেটে যায়। সাথে দিলেন একদম নতুন খবর। শাবনূর নিজেই বলেন, “একটা নতুন খবর আছে। আর তা হচ্ছে-নাচের ক্লাসে ভর্তি হয়েছি আমি। আমার বোন ঝুমুরের সঙ্গে সেই ক্লাসে যাই। আমি এখানে ‘জুম্বা’ ক্লাস করছি। ‘জুম্বা’ এক ধরনের বিশেষ নাচ। এসব করেই দিন কেটে যাচ্ছে।”

শাবনূর বলেন, ‘সিডনিতে আমি ভালো আছি। ঢাকাতে তো এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে ছেলেকে নিয়ে যেতে চাই না। ডিসেম্বরে অর্থাৎ শীতের সময় ঢাকায় যাওয়ার ইচ্ছে আছে আমার।’

শাবনূর ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। শাবনূরের পর্দার পেছনের নাম নুপুর। প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। সাব্বিরের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।

তবে শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। এটি বাংলাদেশের চলচ্চিত্রে সফল জুটিগুলোর অন্যতম।

২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765