শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শবনম ফারিয়ার জিডি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ছোট পর্দার জনপ্রিয় তারকা ও ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার বিচারক শবনম ফারিয়া নিরাপত্তাহীনতার অভিযোগ করে জিডি করেছেন। মঙ্গলবার রাজধানীর পল্টন মডেল থানায় তিনি জিডি করেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, সপ্তাহখানেক ধরে তার ফেসবুক পেজে বিভিন্ন জন আপত্তিকর মন্তব্য করছেন। একজন ফেসবুকে শবনম ফারিয়ার ফোন নম্বর দিয়ে দেন। এ কারণে বহু অপরিচিত ব্যক্তি তাকে ফোনে বিরক্ত করছেন। নিজের প্রয়োজনীয় ফোন কলও তিনি রিসিভ করতে পারছেন না। কয়েকটি ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে এ বিষয়ে অভিযোগ করেছেন। আগামী রোববার তিনি আদালতে যাবেন। শবনম ফারিয়া নিজের ফেসবুক পেজ বন্ধ করে রেখেছেন।

শবনম ফারিয়া জানান, তিনি ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেনস হিরো- কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের বিচারক ছিলেন। তার সাথে আরো ছিলেন শাফায়েত হোসেন রানা, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারি মম প্রমুখ। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অসংখ্য ব্যক্তি নিবন্ধন করেছেন। এর মধ্য থেকে তারা প্রথম দিন ৮০০ জন এবং দ্বিতীয় দিন ৩০ জনকে প্রতিযোগিতার মূল রাউন্ডের জন্য বাছাই করেন।
শবনম ফারিয়া আরো জানান, প্রায় ৯ মাস আগে তারা ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেনস হিরো- কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের কাজ করেছেন। এখন চ্যানেল আইয়ে প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড প্রচার হচ্ছে।

এ দিকে ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেনস হিরো- কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্বের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে প্রতিযোগীদের সাথে বিচারকদের আপত্তিকর ব্যবহার ও মন্তব্য খুবই সমালোচিত হয়। এ ব্যাপারে শবনম ফারিয়া বলেন, ‘যেসব ভিডিও সবাই দেখছেন, এগুলো এই প্রতিযোগিতার বিভিন্ন সময়ের। এর মধ্য দিয়ে প্রতিযোগীদের মানসিক অবস্থা, পরিস্থিতি সামলানোর ক্ষমতা দেখা হয়েছে। কেউ একজন প্যানেল থেকে এসব ফুটেজ নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765