রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




অধিকার আদায়ে সোচ্চার শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

নারীর অধিকার নিয়ে অভিনেত্রী শ্রুতি হাসান সবসময় বেশ সোচ্চার। এ অভিনেত্রী ভারতে বেশ কয়েকটি নারীর অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠনের নাম আরপিজে।

সম্প্রতি মুম্বাইভিত্তিক এই সংগঠনের আমন্ত্রণে একটি সেমিনারে অংশ নিয়েছেন শ্রুতি। সেখানে তিনি বলেন, ‘শুধু ভারত নয়, সারাবিশ্বে নারীদের বিভিন্ন প্রতিকূল অবস্থা পাড়ি দিতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসেও নারীদের এমন পরিস্থিতির শিকার হওয়া খুবই দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘আগে ভারতে নারীদের কেন্দ্র করে সিনেমা নির্মাণ কম হতো। তবে এ অবস্থার ধীরে ধীরে পরিবর্তন আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে খেয়াল করলে দেখা যায়, নারীপ্রধান ছবিগুলো বেশ সফল হচ্ছে। তাই আমাদের সবার উচিত বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসা।’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে বৈষম্যের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শ্রুতি। তিনি বলেন, ভারতের প্রত্যেক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনেতারা বেশি পারিশ্রমিক পান। এটি একেবারেই যুক্তিসঙ্গত নয়। একজন অভিনেতা যেমন পরিশ্রম করেন, অভিনেত্রীও একবিন্দু কম করেন না। তাহলে এমন বৈষম্য কেন?

এদিকে কমল হাসান তনয়া শ্রুতি বর্তমানে মহেশ মঞ্জেকারের পরিচালনায় একটি দক্ষিণী ছবির কাজে ব্যস্ত আছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যুৎ জামাল। এ ছাড়াও হলিউডে ‘ট্রেডস্টোন’ শিরোনামে একটি টিভি সিরিজেও কাজ করছেন শ্রুতি হাসান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765