শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ওষুধ দেবে সরকার: মোজাম্মেল হক

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে, এ জন্য দেশের বিভিন্ন হাসপাতালে টাকা দেওয়া হয়েছে। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।

শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে। এর বাইরেও মুক্তিযোদ্ধারা বিভিন্ন উৎসব ভাতা পাবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, সাবেক জেলা কমান্ডার ফয়েজ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765