রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে বিএনসিসি‘র সেবা সপ্তাহ শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বেলুন উড়িয়ে বাগেরহাট জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

এ সময় বাগেরহাট সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, প্রফেসর ক্যাপ্টেন মোঃ শাহ আলম ফরাজী, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিন, প্লাটুন কমান্ডার মোঃ সাইফুর রহমান ফারুকীসহ বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র‌্যালী থেকে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশা নিধন স্প্রে করেন বিএনসিসি সদস্যরা।
শনিবার শুরু হওয়া এই সেবা সপ্তাহের কর্মসূচি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765