রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সাকিবের জোড়া আঘাতে চাপে আফগানিস্তান

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বড় লিড পায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে তাই শুরুতে ধাক্কা দিতে হতো আফগান শিবিরে। প্রথম ওভারেই কাজটা দুর্দান্তভাবে করেছেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই তিনি তুলে নিয়েছেন এহসানউল্লাহ ও রহমত শাহকে। সর্বশেষ খবর পর্যন্ত আফগানিস্তান ২ ওভারে ৪ রানে ২ উইকেট হারিয়েছে। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৪১ রান।

ক্রিজে আছেন ওপেনার ইব্রাহিম জাদরান ও হাসমতউল্লাহ শাহেদি। আগের ম্যাচে সেঞ্চুরি করা রহমত শাহ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন। এহসানউল্লাহ করেন ৪ রান।

এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তান ৩৪২ রানের বড় সংগ্রহ পায়। দলের হয়ে সেঞ্চুরি করেন রহমত শাহ। তিনি খেলেন ১০২ রানের ইনিংস। আসগর আফগান খেলেন ৯২ রানের ইনিংস। এছাড়া রশিদ খান ফিফটি করে। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে থামে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে বড় লিড পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। সঙ্গীর অভাবে ফিফটি করতে পারেননি আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। তাইজুল ১৪ রানেই ফেরেন। নাঈম আউট হন ৭ রানে। আগের দিন ১৯৪ রানে শেষ করা বাংলাদেশ তাই বেশি আর এগুতো পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। এছাড়া লিটন দাস ৩৩ রান করেন।

প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন রশিদ খান। তিন উইকেট নেন মোহাম্মদ নবি। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাঈম হাসান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765