বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

সাভারে বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীর একটি শাখা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বারইগ্রাম গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থী হলো রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম শিক্ষার্থীদের জানান, দুপুরের দিকে ওই ১২ শিক্ষার্থী বারইগ্রাম এলাকায় ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নামে। পানিতে ঝাঁপাঝাঁপির একপর্যায়ে পাঁচজন শিক্ষার্থী ভেসে চলে যাচ্ছিল। তখন অন্য শিক্ষার্থীরা চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও তিনজন ভেসে দূরে চলে যায়। এখন মেহেদী, রাজন ও আকাশ নামের তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। আর উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিবরিয়া নামের এক শিক্ষার্থী জানায়, সকালে ১২ জন সহপাঠী সাভারে বসবাস করা অপর এক সহপাঠী আকাশদের বাড়িতে বেড়াতে আসে। তারপর তারা বেলা দেড়টার দিকে আকাশদের বাড়ির কাছে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নামে।

তাদের অপর সহপাঠী হাসিব ও জিহাদ জানান, সকালে তাদের কলেজে পৌঁছাতে দেরি হয়। কলেজের ফটক বন্ধ হয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে না পেরে সাভারের সহপাঠী আকাশদের বাড়িতে বেড়াতে আসে। তারপর তারা নদীতে গোসল করতে নামে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ডুবুরিরা এসেছে। নিখোঁজদের উদ্ধারে নদী ও খালে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765