বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




ঢাবি, চবি ও বরিশালে নতুন উপাচার্য

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রবিবার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ড. আখতারুজ্জামান পুনর্নিয়োগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. শিরীন আখতার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ড. মো. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ড. মো. আখতারুজ্জামান আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। গত জুন থেকে তিনি ভিসির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এর মাধ্যমে চবিতে প্রথমবারের মতো কোনো নারী উপাচার্য নিয়োগ পেলেন।

আরো পড়ুন : ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি’

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জ্যেষ্ঠ এ শিক্ষককে উপাচার্য করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে ড. ছাদেকুল আরেফিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765