বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ২

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

ফ্রান্সের বাওয়ান শহরে এক মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেছেন এক বন্দুকধারী। এছাড়া সেসময় ওই বন্দুকধারীর গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, হামলাকারী ওই ব্যক্তির বয়স ৮৪ বছর। তিনি এক মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টা করছিলেন। এসময় দুই ব্যক্তি দেখে ফেললে তিনি তাদের ওপর গুলি চালান। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের একজনের বয়স ৭৪ বছর এবং অপর জনের বয়স ৭৮ বছর।

আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ওই বন্দুকধারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ক্লড সিঙ্ক। হামলার পর তাকে তার বাড়ির কাছ থেকে আটক করা হয়। মসজিদে আগুন লাগানোর চেষ্টা ছাড়াও ওই হামলাকারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এখন পর্যন্ত হামলাকারীর হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি বলে দেশটির নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে।

এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এবং আমাদের মুসলিম দেশবাসীদের সুরক্ষার জন্য সবকিছু করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765