শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৭ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৬ জেলে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা মুক্তিপণ দাবি করে ৬ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে অস্ত্রের মুখে বনদস্যুরা জেলেদের জিম্মি করে ভারতীয় সীমানায় নিয়ে যায় বলে ফিরে আসা জেলেরা জানায়।

অপহৃত জেলেরা হলেন পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুল্লাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ জানায়, সপ্তাহ খানেক পূর্বে বুড়িগোয়ালিনী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে তালপট্টি এলাকায় মাছ ধরার সময় জিয়া- জোনাব বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

জেলে অপহরণের বিষয় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765