রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




৭ই মার্চে বাগেরহাট জেলা পুলিশের আনন্দ উদযাপন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বাগেরহাট জেলা পুলিশ। রবিবার (৭ মার্চ) বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন এর সূচনা করেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক ও পুলিশ সুপার কে এম আরিফুল হক।

এসময় আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর রেজাউর রহমান মন্টু সহ আরো অনেকে।

বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা মাথা উচু করে কথা বলতে পারছি। এই স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আমাদের দেশ দিয়েছেন, দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় আমরা শামিল হতে পেরেছি। তাই সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বাগেরহাটের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণকরে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765