বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




৫৯ মিনিটে ওষুধ ডেলিভারি দেবে ‘গোমেডকিট’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

অর্ডারের ৫৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ওষুধ পৌঁছে দেবে ‘গোমেডকিট’। কম সময়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ দিতে ‘গোমেডকিট’ নামের অ্যাপও চালু করেছে অনলাইন ওষুধ ডেলিভারি সেবাটি। সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে গুলশান, উত্তরা, ধানমণ্ডিতে বসবাসকারীরা অ্যাপটি কাজে লাগিয়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে মোহাম্মদপুর, বাড্ডা, বসুন্ধরা, মতিঝিল, খিলগাঁও, বাসাবোসহ বিভিন্ন এলাকায় সেবার পরিধি বৃদ্ধি করা হবে। এক সপ্তাহ পর থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত কার্যক্রম শুরু হবে। http://https: //bit.ly/ 2mffdC1 থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিস পরিচালক দিদারুল আলম প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765