শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




৫৬ পয়েন্টে পানি বাড়ছে, পরিস্থিতি অবনতির আশঙ্কা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

ব্রহ্মপুত্র ও যমুনা ছাড়া বাড়ছে দেশের প্রায় সব নদ-নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৬টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৩৭টির হ্রাস পেয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪টি নদ-নদীর ৬টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি সবকটি নদ-নদীর পানি সবকটি পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার ও সুরেশ্বর পয়েন্টে ১১ সেন্টিমিটার, গড়াই নদীর পানি কুমারখালি পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার, গঙ্গা নদীর পানি হার্ডিঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং মেঘনা নদীর পানি মেঘনা ব্রিজ পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার ও চাঁদপুর পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ এলাকায় ২৪৫ মিলিমিটার, ছাতকে ১৯৯ মিলিমিটার, জাফলংয়ে ১৩৭ মিলিমিটার, সিলেটে ১৩২ মিলিমিটার, কানাইঘাটে ১১৩ মিলিমিটার, পাবনায় ৮১ মিলিমিটার, ঢাকায় ৭৫ মিলিমিটার ও বরিশালে ৭৩ মিলিমিটার এবং ভারতের চেরাপুঞ্জিতে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765