শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




৫০০ কোটির মাইলফলকে ফেসবুক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক পেরিয়ে গেছে ফেসবুক অ্যাপ। সামাজিক যোগাযোগের প্ল্যাট ফরম হিসেবে কোনো কিছু গুগল জনপ্রিয় করতে না পারার পুরো সুবিধা পেয়েছে ফেসবুক।

গুগল সামাজিক যোগাযোগের মাধ্যম চালু করার বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে। তবে ফেসবুক ব্যবহারকারীদের টেনে আনতে পারেনি। এখন গুগলের অ্যাপ বাদে বাইরের কোনো অ্যাপ হিসেবে বৈশ্বিক পর্যায়ে ৫০০ কোটির মাইলফলক পেরোল ফেসবুক।

গুগলের বিভিন্ন অ্যাপ মোবাইল ফোনে প্রি-ইনস্টল থাকে। কিন্তু স্যামসাংয়ের ফোন বাদে অন্য স্মার্টফোনে ফেসবুকের অ্যাপ প্রি-ইনস্টল করা থাকে না। এ ক্ষেত্রে ফেসবুকের জন্য এটি বিশাল অর্জন। ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক পেরোনো অন্য অ্যাপগুলো হচ্ছে—গুগল ক্রোম, জি-মেইল, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল সার্চ ও গুগল টেক্সট টু স্পিচ।

ফেসবুকের পর ৫০০ কোটি ডাউনলোডের দিকে এগিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাট ফরমে ‘থ্রেডস’ নামের একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। নতুন ধারণা নিয়ে চালু করা অ্যাপটি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যোগাযোগের সুবিধা দেবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765