শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৪ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। আজ শনিবার বিকেলে ফতুল্লার দারুল হুদা মহিলা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাফিজ ঐ মাদ্রাসায় সপরিবারে বসবাস করেন। এসময় উত্তেজিত এলাকাবাসী অধ্যক্ষের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুল সাকিব জানান, গত ২৮ জুন সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আশরাফুল ও ৪ জুলাই ফতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিনকে ছাত্রীদের ধর্ষণের ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ভূঁইগড় এলাকার দারুল হুদা মহিলা মাদ্রাসার কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকের নজরে আসে। পরে তারা র‌্যাব ১১ কে অভিযোগ করলে তা নিয়ে আমরা তদন্ত শুরু করি। তদন্তে ৪ জন শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির সত্যতা পেয়ে আমরা অভিযান চালিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করি।
এ ব্যাপারে র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপউদ্দিন পিপিএম সাংবাদিকেদর জানান, গ্রেফতার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নেত্রকোণা থেকে ফতুল্লায় এসে ৫ বছর আগে ভবন ভাড়া নিয়ে মাদ্রাসাটি পরিচালনা করছেন। তিনিই এটির প্রতিষ্ঠাতা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765