শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৪৮ বছর পর সীমানা পিলার থেকে মুছে গেল পাকিস্তানের নাম

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্তের সীমান্ত পিলার থেকে পাকিস্তান/পাক লেখা মুছে বাংলাদেশ/বিডি লেখা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত পিলার থেকে পাকিস্তান/পাক লেখার বদলে বাংলাদেশ/বিডি লেখার কাজ করেছেন। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো পিলারে পাকিস্তান বা পাক লেখা থাকবে না। এখন থেকে সব সীমানা পিলারে থাকবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম।
বৃহস্পতিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৪৭ সালে ব্রিটিশ থেকে স্বাধীন হয় ভারত ও পাকিস্তান। এরপর আট হাজারের বেশি পিলারে ইংরেজিতে খোদাই করে ইন্দো-পাক/ইন্ডিয়া-পাকিস্তান লেখা ছিল। বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক সীমানা পিলারে পাকিস্তান/পাক লেখা ছিল।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের বিনিময়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। বিজয়ের এতো বছর পরও সীমান্ত পিলারগুলোয় পাকিস্তান/পাক শব্দ ছিল। সেগুলো মুছে দিয়ে স্বাধীন বাংলাদেশের নাম না লেখার বিষয়টি সীমান্তের মানুষ এবং যারা বিষয়টি জানেন, তাদের কাছে ছিল বিড়ম্বনার। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের অধীনস্থ রিজিয়নগুলোয় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপরই বিজিবির সদস্যরা সীমান্ত পিলারের পাকিস্তান/পাক লেখা পরিবর্তন করে বাংলাদেশ/বিডি লেখার কাজ শুরু করেন।

বিজিবির সদস্যরা ইতোমধ্যেই সীমান্ত পিলারগুলো থেকে পাকিস্তান/পাক লেখা মুছে ফেলে সেখানে বাংলাদেশ/বিডি লেখার কাজটি প্রায় শেষ করে ফেলেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765