শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে আজ অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৭৮৭ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস থেকে ১ম/২য় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২২৬২ জন প্রার্থীদের মধ্য থেকে এ যাবত ১ম শ্রেণির [৯ম গ্রেড] নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং ২য় শ্রেণির [১০ম গ্রেড] নন-ক্যাডার পদে ৮৮৫জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765